ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১১:৪৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ

অপরাধ দমন করবেন কারিনা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কেরিয়ারে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড সুন্দরী কারিনা কাপুর খান। ছবির নাম ‘আংরেজি মিডিয়াম’। টুইট করে এই খবর জানিয়েছেন বলিউডের নামকরা ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ। আর এমন খবরে খুশি কারিনার ভক্তরাও।

তরুণ আদর্শ তার টুইটে লিখেছেন, ‘ইটস অফিশিয়াল। ‘আংরেজি মিডিয়াম’-এ পুলিশের চরিত্রে দেখা যাবে কারিনাকে। ছবিতে রয়েছেন ইরফান খানও। পরিচালক হোমি আদাজানিয়া। প্রযোজক দীনেশ ভিজান। আগামী জুন থেকে লন্ডনে ছবির শুটিং শুরু হবে।’

কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ দিয়ে আবার অভিনয়ে ফিরছেন ইরফান খান। দীর্ঘদিন ধরে নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত ছিলেন এই দাপুটে অভিনেতা। চিকিৎসার জন্য ছিলেন আমেরিকায়। চলতি বছরেই মার্কিন মুলুক থেকে ফিরেছেন তিনি।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সেই ছবিতেও ছিলেন ইরফান খান। ‘আংরেজি মিডিয়াম’ সেই ছবিরই সিক্যুয়েল হতে চলেছে। ছবিতে ইরফানকে দেখা যাবে দিল্লির একজন ব্যবসায়ীর চরিত্রে। তার মেয়ের চরিত্রে এবার অভিনয় করবেন রাধিকা মদন।

-জেডসি