অবশেষে অভিনয়ে ফিরেছেন সারিকা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় চার মাস ঘরবন্দি থেকে অবশেষে অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। শনিবার (১১ জুলাই) থেকে শুরু করেছেন একটি খণ্ড নাটকের কাজ। নাটকটি পরিচালনা করছেন তপু খান।
নাটকের শুটিং হচ্ছে রাজধানীর একটি শুটিং স্পটে। দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, আগেও আমি মাঝে মধ্যে অভিনয় থেকে বিরতি নিতাম। কাজ বেশ কম করতাম। কিন্তু করোনাভাইরাসের জন্য এভাবে এত দীর্ঘ বিরতি চলে আসবে সেটা কল্পনায়ও ছিল না। কিন্তু কিছু করার ছিলো না। নিরাপত্তার কথা ভেবে কাজে ফিরিনি এতদিন। তবে গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা করোনা আক্রান্ত হওয়ায় কাজে ফেরার সময়টি পিছিয়ে যায়।
বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার অন্য সবাইও সুস্থ আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত পাঁচটি ঈদের নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। প্রয়োজন মনে করলে কাজের সংখ্যা কমাতেও পারি।
একটা সময় বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করে পেয়েছেন ব্যাপক সফলতা। তবে মধ্যে একটা দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। যদিও গত বছর থেকে নিয়মিত অভিনয় করে চলেছেন। এদিকে করোনা দুর্যোগের কারণে গত মার্চের পর থেকে অভিনয়ে ছিলেন না এ মডেল-অভিনেত্রী।
সারিকা নিজের কাজ প্রসঙ্গে বলেন, আমি গত বছর থেকেই নিয়মিত অভিনয় করছি। কিন্তু করোনার কারণে বিরতি দিতে হলো। এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। যেসব ভক্ত-দর্শক আমার অভিনয় পছন্দ করেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
ঘরবন্দি সময়টা কিভাবে কাটিয়েছেন? উত্তরে সারিকা বলেন, সন্তানকে নিয়েই কেটেছে। বাসার কাজ করেছি। অনেক ছবি দেখেছি। দোয়া করেছি যেন করোনা পরিস্থিতি দ্রুত শেষ হয়। কারণ এর ফলে অনেক মানুষ খারাপ অবস্থার মধ্যে পরে গেছে। সারিকা বলেন, আমাদের দেশে এখনও করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সব কিছুই থমকে আছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষেরা বিপদে পরেছে বেশি৷ তাই সবারই উচিত এসব মানুষের পাশে দাড়ানো।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











