ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৬:৩৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

অবশেষে কাজে ফিরলেন অভিনেত্রী পরীমনি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

অবশেষে কাজে ফিরলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ছবির ডাবিং দিয়ে কাজে ফিরেছেন এ চিত্রনায়িকা। ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন এই অভিনেত্রী। রাজধানীর একটি স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন এই অভিনেত্রী।

পরীমনি বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাক্সক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।’

পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘আমরা একটু টেনশনে ছিলাম, তবে আত্মবিশ্বাস ছিল। চলচ্চিত্রের প্রধান অভিনয়শিল্পীর আবার কাজে ফেরার খবরটা ভীষণ রকমের ভালো লাগার। আমাদের সবারই উচিত হবে তার কর্মপরিবেশ নিশ্চিত করা। তার ওপর দিয়ে যে মানসিক নির্যাতনের ঝড় বয়ে গেছে, তা কাজের মাধ্যমে কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করা।’

এদিকে জানা গেছে, সামনে শুটিংয়েও অংশ নেবেন পরীমনি। শুরুতে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং হতে পারে। এরই মধ্যে পরিচালক রশীদ পলাশ ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানী পরীমনির বনানীর বাসায় দেখা করে এসব বিষয়ে আলোচনা করেছেন।