ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৯:২১:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

অবশেষে বিয়ের কথা স্বীকার করলেন মম-শিহাব

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর নিজেদের বিয়ের কথা স্বীকার করলেন নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম।  বুধবার (২০ নভেম্বর) নিজেদের ফেসবুকে চতুর্থ বিয়েবার্ষিকী উপলক্ষে একে অপরকে শুভেচ্ছাও জানান তারা।

এর আগে শিহাব ও মমর প্রেম শোবিজের পুরোনো চর্চিত বিষয় ছিলো। তাদের বিয়ের খবরও বহুবার গুঞ্জন হিসেবে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু, কখনই বিয়ের কথা স্বীকার করেননি তারা। তবে, মিডিয়ার বিভিন্ন অনুষ্ঠান ও একই বাসায় তাদের বসবাস করার খবরও চাউর হয়। তবুও বিয়ে কিংবা সম্পর্কের কথা অস্বীকার করেন তারা।

এদিকে, তাদের সহকর্মীরা ভালোবাসা জানিয়ে শুভেচ্ছাও জানাচ্ছেন শিহাব-মম দম্পতিকে। মম তার ফেসবুকে শিহাবের সাথে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন লিখেন, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এতো ভালোবাসা দেয়ার জন্য। অন্যদিকে, শিহাব তার ফেসবুকের ক্যাপশনে লিখেন, চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম।  

বিয়ে প্রসঙ্গে শিহাব শাহীন গণমাধ্যমে জানান, আমরা ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করি। তার আগে, বেশ কয়েকবছর প্রেম ছিলো। নিজেদের জানা শোনা ও বন্ধুত্ব থেকেই আমরা এক হই। সবার কাছে দোয়া চাই, আমাদের সুখী দাম্পত্যজীবনের জন্য।

-জেডসি