অবশেষে বড় পর্দায় মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন কবে চলচ্চিত্রে আসবেন? এমন প্রশ্ন অনুরাগীরা প্রতিনিয়তই করেন। গণমাধ্যমের মুখোমুখি হলেও মেহজাবীন এমন প্রশ্নের মুখে হরহামেশাই পড়েন। মেহজাবীনের সহজ উত্তর, ‘সে রকম গল্প হলে অবশ্যই চলচ্চিত্র করব। আগে তো ব্যতিক্রম কিছু হতে হবে, ব্যাটেবলে মিলতে হবে। এর পরই-না চলচ্চিত্র!’ মেহজাবীন এরই মধ্যে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন।
বলা যায়, আপাতত নাটক করছেনই না। ব্যস্ততা বাড়িয়েছেন ওটিটি কনটেন্টে। যদিও কিছুদিন আগে এ অভিনেত্রী জানিয়েছিলেন নতুন কাজ না করার খবর। সিনেমায় অভিনয় করবেন কি করবেন না, সে বিষয়েও ধোঁয়াশা ছিল মন্তব্যে। বলেছিলেন, ‘সিনেমাতে অভিনয় করছি কিনা, এ নিয়ে এখনই কিছু বলতে চাইছি না। যদি সিনেমায় কাজ করি, তাহলে সময় হলেই সবাই জানতে পারবেন। গোপন করব না কিছুই।’
জানা গেছে, এক তরুণীর পারিবারিক জীবনের গল্পকে ঘিরেই নির্মিত হবে ‘জায়া’। এটি নির্মাণ করবেন শিহাব শাহীন। প্রথম চলচ্চিত্রে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন মেহজাবীন। সামনে শুরু হবে সিনেমার শুটিং।
নির্মাতা বলেন, 'জায়া' নামের একটি ওয়েব ফিল্ম নির্মাণের আলোচনা চলছে। তবে এখনও কিছু ফাইনাল হয়নি। সবকিছু ঠিক হলে আগামীতে শুটিং শুরু হবে।
চলচ্চিত্রে অভিনয়ের প্রসঙ্গে মেহজাবীন বলেন, এর আগে ওয়েব ফিল্মে কাজ করা হয়নি। গল্পটা শুনে কাজটি করতে রাজি হয়েছি। তা ছাড়া ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, যা সারা পৃথিবীর মানুষ দেখতে পারে। এ জন্য বিশেষ যত্ন নিয়ে এই ধরনের ফিল্ম তৈরি করা হয়। কাজগুলোয় আন্তর্জাতিক মান ধরে রাখার চেষ্টা থাকে।
মেহজাবীন চৌধুরীর ওটিটি (ওভার দ্য টপ) যাত্রা শুরু হয়েছিল ‘রেডরাম’ ওয়েব ফিল্মের মাধ্যমে। এরপর আরও দুটি ওয়েব কনটেন্টে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি। ওটিটিকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন। ফলে নাটক থেকেও নিজেকে আড়াল করেছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










