অবশেষে মাছ বিক্রেতা অভিনেত্রী সাবিলা নূর
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
‘মৎস্যকন্যা’ নাটকের শুটিংয়ে সাবিলা
বাজারে মাছ বিক্রি করছেন অভিনেত্রী সাবিলা নূর! মাছের ওপর পানি ছিটানো, মাছি তাড়ানো সবই করছেন তিনি একাই। ক্রেতারাও তার কাছ থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। দরদাম থেকে শুরু করে সব কিছুই তিনি করছেন অবলীলায়। আর এর পেছনে মূল কারণ নাটকের শুটিং।
‘মৎস্যকন্যা’ নাটকের সাবিলা নূর অভিনয় করছেন মাছ বিক্রেতা হিসেবে। নির্মাতা আলোক হাসানের পরিচালনায় শনিবার এর দৃশ্যধারণ হয়েছে মিরপুরের ৬ নম্বর সেক্টরের মাছ বাজারে।
চরিত্রটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘কিছুক্ষণ পরপর মাছে পানি ছিটানো, মাছি তাড়ানো- এ কাজগুলো করতে হয়েছে। মাছ কিনতে গিয়ে আগে, এ কাজগুলো দেখেছি। কিন্তু চরিত্রের প্রয়োজনে এবার নিজেকেই সে কাজগুলো করতে হয়েছে। পাশাপাশি ক্রেতার সঙ্গে সঠিকভাবে দামদরও করতে হয়েছে। বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যেখানে শুটিং করেছি, সিটি অনেক বড় একটি বাজার। ক্রেতা-বিক্রেতাও ছিল প্রচুর। সেখানে শুটিং করা ছিল অনেক কষ্টকর। তবে মজার বিষয় হচ্ছে, অনেকেই বুঝতে পারেননি এটি শুটিং।
জানা গেছে, ‘মৎস্যকন্যা’ নাটকে আমেনা চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। স্বামীর অসুস্থতার কারণে সংসারের হাল ধরতে মাছ বিক্রি করেন তিনি। দয়াল সাহার চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশা, সাজুসহ অনেকে।
নির্মাতা আলোক হাসান জানান, জীবনঘনিষ্ঠ এক ঘণ্টার এ নাটকের শুটিং গতকাল ও আজ মিরপুর মাছবাজার ও উত্তরার বিভিন্ন লোকেশনে চলবে। এতে নতুন এক সাবিলাকে খুঁজে পাবেন দর্শক।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা





