অবশেষে মুক্তি পেলেন শাহরুখপুত্র আরিয়ান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
জামিন আদেশের দুই দিন পর অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় প্রায় এক মাস বন্দী থাকার পর ছাড়া পেলেন এ তরুণ। শনিবার (৩০ অক্টোবর) সকালে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।
মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দী ছিলেন আরিয়ান। গত বৃহস্পতিবার তার জামিনের আদেশ দেন আদালত। তবে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয় শুক্রবার। আদালতের আদেশ জেল পর্যন্ত পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। যার ফলে শুক্রবারও জেলে থাকতে হয় আরিয়ানকে।
শনিবার ভোট সাড়ে ৫টায় খোলা হয় জেলের বেল বাক্স। সেখানে আরিয়ানসহ ৬-৭ জনের নথি ছিল বলে জানা গেছে। তারা সবাই মুক্তি পেয়েছেন। তবে আরিয়ানের মুক্তি উপলক্ষে আর্থার রোড জেল এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
গত ২ অক্টোবর একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দুই দফায় তার জামিন আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। এরপর গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে ছিলেন আরিয়ান।
এদিকে জামিন পেলেও আরিয়ান খানকে বেঁধে দেওয়া হয়েছে কিছু শর্ত। এগুলো হলো- যে ধরণের পার্টি থেকে গ্রেফতার হয়েছেন, এরকম পার্টি করতে পারবেন না। তার সঙ্গে আরও যারা অভিযুক্ত, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন না। আদালতের নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না, এছাড়া প্রতি শুক্রবার দুপুর ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ের এনসিবি দফতরে হাজিরা দিতে হবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










