অবশেষে হতিরঝিল থেকে সরছে বিজিএমইএ ভবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৭ মার্চ ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
অবশেষে রাজধানীর হাতিরঝিল থেকে সরছে বহুল আলোচিত বিজিএমইএ ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল বুধবার রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হচ্ছে বিজিএমইএ’র সদর দফতর।
প্রধানমন্ত্রীর দফতর ও বিজিএমইএ সূত্র জানিয়েছে, বিজিএমইএ’র উত্তরার নতুন ভবন আগামী ৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করার সম্মতি দিয়েছেন।
এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী আগামী ৩ এপ্রিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় এই ভবনের উদ্বোধন করবেন বলে আশা করছি। উত্তরার নতুন ভবনের চারতলার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা আমাদের কাজ সেখানে চালিয়ে নিতে পারবো। তবে ভবনে চলাচল উপযোগী সড়ক নির্মাণের কাজ চলছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও চলছে।
জানা গেছে, দুই টাওয়ারসমৃদ্ধ বিজিএমইএ নতুন ভবনটি উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত। নতুন ভবনটি হবে ১৩ তলা বিশিষ্ট। এরই মধ্যে ভবনের বেইসমেন্টসহ ভবনের চারতলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। ভবনের প্রতিটি তলার আয়তন হবে ৪০ হাজার বর্গফুট। ৪০ হাজার বর্গফুটের একটি প্রদর্শনী হলও রয়েছে নতুন এই বিজিএমইএ ভবনে। লেকসাইট ভিউয়ের সাড়ে পাঁচ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে নতুন এই ভবন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১২ এপ্রিলের মধ্যে বর্তমান ভবন খালি করে দেয়া হবে এই মর্মে বিজিএমইএ’র পক্ষ থেকে আদালতের কাছে মুচলেকা দেয়া আছে।
রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) বহুতল ভবনটি ভেঙে ফেলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য বিজিএমইএ যে আবেদন করেছিল সেই আবেদন ২০১৭ সালের ৫ মার্চ খারিজ করে দেন আপিল বিভাগ।
রিভিউ খারিজের এই রায়ের মধ্য দিয়ে বিচারের সব ধাপ শেষ হয়ে যাওয়ায় বিজিএমইএ এক বছর সময় চেয়ে আবেদন করেছিল। সেই সময় শেষ হচ্ছে এ বছরের ২ এপ্রিল।
২০১৬ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের রায় স্থগিত চেয়ে রিভিউ আবেদন করে বিজিএমইএ। সেই সঙ্গে বহুতলভবনটি ভেঙ্গে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়। এর আগে দেয়া আপিলের রায়ে বলা হয়, অবিলম্বে এই অবৈধ ভবন ভাঙ্গতে হবে। এবং ভাঙ্গার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙ্গলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয় আপিল বিভাগ। এজন্য যে অর্থ প্রয়োজন তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে।
১৯৯৮ সালের ২৮ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবন নির্মাণ শেষ হলে ২০০৬ সালের ৮ অক্টোবর বিজিএমইএ ভবন উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
-জেডসি
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











