ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৯:২৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

অবসর সময়ে ফিটনেসে মনোযোগী অভিনেত্রী মিম

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৯ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অবসরের এই সময়ে ফিটনেসের পিছনে বেশ ভালোই পরিশ্রম করছেন তিনি । যার ফলস্বরূপ চার মাসে ওজন কমেছে সাত কেজি। সম্প্রতি তিনি ফিটনেসের নতুন ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। পাশাপাশি ফিটনেসের রহস্যও খোলাসা করেছেন।

মিম বলেন, 'আমি তো সব সময় জিমে যাই। এখন আগের চেয়ে একটু বেশিই সময় দিচ্ছি জিমে। কেননা এখন অবসর বেশি। এর ভালো ফলও পাচ্ছি। গত চার মাসে সাত কেজি ওজন কমিয়েছি। আরও কিছু ওজন কমানোর ইচ্ছা আছে। শারীরিকভাবে ফিট থাকলে মনও ভালো থাকে। তবে আউটডোর শুটিংয়ে গেলে জিম করার কাজটি বিঘ্নিত হয়।'

তিনি আরো বলেন, এখন বেশিরভাগ সময় বাসাতেই থাকছেন। করোনার কারণে কোথাও যাওয়া হচ্ছে না। ছবির কাজ বন্ধ থাকায় প্রচুর অবসর পাচ্ছেন। টিভি দেখা, বই পড়া এবং পারিবারিক কাজে সময় দিচ্ছেন।

জনপ্রিয় এই তারকা মাঝে ক্যামেরার সামনে এসেছেন 'দামাল' ছবির শুটিং নিয়ে। কিছু দিন আগে অন্তর্জাল' নামের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। দীপংকর দীপন পরিচালিত ছবিটি হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার। ছবিতে একজন সরকারি কর্মকর্তা হিসেবে দেখা যাবে মিমকে। এদিকে তার অভিনীত 'পরান' ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে বলে জানান এ নায়িকা।


-জেডসি