অবসরে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা বার্টি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
হঠাৎ অবসরের ঘোষণা দিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যাশলে বার্টি। মাত্র ২৫ বছর বয়সে পেশাদারি টেনিসকে বিদায় জানালেন তিনি। তার এই সিদ্ধান্তে বিস্মিত ক্রীড়া বিশ্ব।
অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, “অন্য স্বপ্নগুলোকে পূরণ করতে র্যাকেটগুলো নামিয়ে দূরে সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাশলে বার্টির পোস্ট করা একটি ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, বার্টি আবেগপ্রবণ হয়ে তার কাছের বন্ধু এবং সাবেক দ্বৈত ইভেন্টের পার্টনার কেসি ডেলাকোয়াকে বলেছেন, “আমি কীভাবে এটি (অবসর) করতে যাচ্ছি সে সম্পর্কে পুরোপুরি নিশ্চিত ছিলাম না। কিন্তু আমি মনে করি আমার পেশাগত ও ব্যক্তিগত জীবনে অনেকবার আপনি পাশে ছিলেন। আমি ভাবতে পারিনি- কোনো সঠিক পথ নেই, কোনো ভুল পথও নেই, এটা শুধু আমার পথ।”
অ্যাশলে বার্টি তিনটি গ্র্যান্ড স্ল্যাম এককের শিরোপা জিতেছেন। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে তিনি চমকে দিয়েছিলেন। এরপর ২০২১ সালের উইম্বলডন এবং চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে তিনি শিরোপা জেতেন। গত বছর হওয়া টোকিও অলিম্পিকে মিশ্র দ্বৈতে জে. পিয়ার্সের সঙ্গে জুটি গড়ে সার্বিয়ার নোভাক জোকোভিচ-স্টোজানোভিককে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছিলেন বার্টি।
বার্টি ২০২০ সালে ইয়াং অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার পুরস্কার জেতেন। কোর্টে এবং কোর্টের বাইরে তার কাজের জন্য অনেকের প্রশংসাও অর্জন করেন তিনি।
এর আগে বার্টি ২০১৪ সালের ইউএস ওপেনের পর টেনিস থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়েছিলেন। পরবর্তীতে তিনি ক্রিকেটে মনযোগী হন এবং মেয়েদের বিগ ব্যাশ লীগের উদ্বোধনী আসরে ব্রিসবেন হিটের পেশাদার খেলোয়াড় হয়ে ওঠেন। ওই সময় তিনি দ্বৈত র্যাঙ্কিংয়ের ৪০তম স্থানে ছিলেন এবং এককে ২০০ জনের ভেতরেও ছিলেন না।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব



