অভিনেত্রী অপু বিশ্বাস এমপি হতে চান!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সক্রিয় ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শোবিজ অঙ্গনের অনেক তারকার মতো তিনিও আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন। ছুটে গেছেন মানুষের কাছে। এবার শোনা গেল, সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হতে চান জনপ্রিয় এই নায়িকা।
সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ১ এপ্রিলের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। সে তালিকায় উঠে এসেছে অপু বিশ্বাসের নাম।
অপুর পক্ষ থেকেও নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। গতকাল রাতে অপু তার ফেসবুক ভেরিফায়েড পেজের প্রোফাইলের ছবিটিও পরিবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা তার একটি ছবি দিয়েছেন। তবে কী সত্যি সংরক্ষিত নারী আসনে লড়তে চান অপু?
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃত্বসুলভ ব্যবহার, মানবিকতা আমাকে মুগ্ধ করেছে। তার সুনাম আজ বিশ্বময়। তার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। জীবনের কঠিন দুঃসময়ে তিনি আমাকে সাহস দিয়েছেন, ধৈর্যশীল হওয়ার পরামর্শও দিয়েছেন। তার নেতৃত্বে কাজ করার সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করব।’
অপু আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি নারী ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন এবং আমাকে কাজের সুযোগ দেন, তবে অবশ্যই আমি দায়িত্ব নিয়ে কাজটি করব। আর তিনি যদি মনে করেন, এ দায়িত্ব নেওয়ার সময় আমার হয়নি, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি আমার অবস্থান থেকে নারী ও শিল্পীদের জন্য কাজ করে যাব। নারীরা সাধারণত কী ধরনের সমস্যার মুখোমুখি হন, তা আমার জানা আছে। কারণ আমিও একজন নারী। আমার বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার নেতৃত্বে কাজ করার সুযোগ দেবেন।’
খোঁজ নিয়ে জানা যায়, সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার লড়াইয়ে অপু বিশ্বাসের পাশাপাশি শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন অভিনেত্রীর নামও উঠে এসেছে। এ তালিকায় আছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শমী কায়সারসহ অনেকে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







