অভিনেত্রী শাবনূরের জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নব্বই-পরবর্তী বাংলা চলচ্চিত্রের একচ্ছত্র অধিপতি ছিলেন নায়িকা শাবনূর। টানা দুই দশক ঢাকাই সিনেমার নায়িকা হিসেবে শীর্ষস্থান ধরে রাখেন এই সুদর্শনী। শাবনূর দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন অমর নায়ক সালমান শাহ, ফেরদৌস, রিয়াজ, শাকিবসহ সুপারস্টারদের সঙ্গে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নন্দিত এ অভিনেত্রীর জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটিতে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন শাবনূর। সিনেমার সহকর্মীরাও এই দিনে সিনেমার প্রিয় মুখটিকে অভিনন্দন জানাচ্ছেন।
স্নিগ্ধ চেহারা, মায়াবী হাসি, ডাগর ডাগর চোখ, চিরায়ত বাঙালি নারীর মধুমাখা চাহনি আর প্রাণবন্ত অভিনয়ের মধ্য দিয়েই শাবনূর লাখো তরুণের হৃদয় জয় করেন। একটা সময় শাবনূরের সিনেমা মানেই হিট, শাবনূর মানেই বক্স অফিসে তোলপাড়।
কিন্তু বিয়ের পর অভিনয় থেকে নিজেকে কিছুটা সরিয়ে নিয়েছেন শাবনূর। তবু তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। নতুন ছবিতে তাকে দেখার জন্য অপেক্ষায় তার ভক্তরা।
২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করে স্বামীর সঙ্গে সেখানেই থাকেন এ নায়িকা। শাবনূর আবারও অভিনয়ে ফিরছেন। নিয়মিত জিম করে নিজেকে ফিট করছেন।
জানা গেছে, পারিবারিক আয়োজনে ঘরোয়াভাবেই কাটবে শাবনূরের জন্মদিন। একান্তই কাছের কিছু মানুষের সঙ্গে দেখা হতে পারে। গল্প-আড্ডা আর স্মৃতিচারণে মুখর হবেন তাদের সঙ্গে।
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। কিংবদন্তি পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে শাবনূরের পথচলা শুরু।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








