অভিনয় ছাড়ছেন নুসরাত জাহান!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিতর্ক পিছু ছাড়ে না তাঁর। ২০২১ সালজুড়ে শিরোনামে থেকেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, ইয়াশের সঙ্গে লিভ ইন, সন্তানসম্ভবা হওয়া থেকে ঈশানের জন্ম দেয়া- পশ্চিমবঙ্গের এই সাংসদ নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়েছে বছরভর। একদিকে তিনি তারকা সাংসদ, অন্যদিকে চিত্রনায়ক ইয়াশের প্রেমিকা, আবার ঈশানের মাও। সব বিতর্ক দূরে ঠেলে এখন শুধু ইয়াশ আর ঈশানকে নিয়েই সুখী সংসার সাজিয়েছেন নুসরাত।
অতি শীঘ্রই মুক্তি পেতে চলেছে নুসরাত অভিনীত ‘স্বস্তিক সংকেত’। সায়ন্তন ঘোষালের এই থ্রিলারে রুদ্রাণীর ভূমিকায় হাজির হবেন নুসরাত, পেশায় লেখিকা রুদ্রাণী। এছাড়াও ‘স্বামী’ ইয়াশের সঙ্গে জুটি বেঁধে ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখননি’ ছবিতেও দেখা যাবে নুসরাতকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন শিলাদিত্য মৌলিক।
এছাড়াও গত বছরেই ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ ছবির কাজও শেষ করেছেন নুসরাত। সুতরাং মা হওয়ার পর ছবি নিয়ে ভীষণ ব্যস্ত থেকেছেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈশানের মা জানিয়েছেন, ‘আমি আর বেশি ছবি করতে চাই না’।
হঠাৎই নুসরাতের মুখে এমন কথা শুনে অবাক অনেকেই! আসলে মা হওয়ার পর থেকে ঈশানই তাঁর কাছে সবচেয়ে আপন, মাত্র কয়েক মাসেই বদলে গেছে নুসরাত জাহানের জীবনের মূল্য। কাজ সেরে বাড়ি ফিরে এখন শুধু সংসার নয়, সন্তানকে আলাদাভাবে সময় দিতে হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, ‘আমি ঈশানের প্রথম হাসি, প্রথম হাঁটা, কথা বলা কোনও কিছু মিস করতে চাই না, আমি সব কিছু রেকর্ড করে রাখি।’
অভিনেত্রী আরও জানান, ‘আমি এই মুহূর্তে বেঁছে বেঁছে ছবি করতে চাই, যেমন স্বস্তিক সংকেতের রুদ্রাণীর চরিত্র- এরকম চরিত্র করতে চাই।’
অভিনয় তাঁর ভালোবাসা, অন্যদিকে বসিরহাটের সাংসদ তিনি। সংসার, সন্তান সামলে এই দুই গুরুদায়িত্ব ব্যালেন্স করে চলা আসলে মোটেই সহজ নয়। তবে কোনও এক জাদুমন্ত্রে সবটা সামলে নিচ্ছেন নুসরাত।
আগামী ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা তাঁর ‘স্বস্তিক সংকেত’ সিনেমাটি। করোনার জেরে একাধিক বিগ বাজেটের বলিউড ছবির মুক্তি স্থগিত হলেও কলকাতার বাংলা ছবি নাকি নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে। তেমনটাই জানানো হয়েছে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-এর তরফে। সূত্র- হিন্দুস্তান টাইমস।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ









