ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ০:২৮:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

অভিমানে গায়ে আগুন দিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাটে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে তৃষা নামে (১৬) এক তরুণী। তৃষা জয়পুরহাট শহরের খঞ্জনপুর উত্তরপাড়া মহল্লার খোরশেদ আলমের মেয়ে। আজ শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, মাস ছয়েক আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা স্বাধীনের সঙ্গে তৃষার বিয়ে হলেও সম্পর্ক টেকেনি। এ অবস্থায় গত বুধবার তৃষা কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাতে বাবা তাকে বকাবকি করলে পরের দিন বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ ঘরের দরজা লাগিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। শরীরের প্রায় শতভাগ পুড়ে যাওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করলে আজ শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   

জয়পুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহেদুল আহসান সোহেল জানান, মেয়েটি কিছুটা অস্বাভাবিক ছিল। তার ইচ্ছে মতো এদিক সেদিক ঘোরাফেরা করতো। এ বিষয় নিয়েই বাবা খোরশেদ আলম তাকে একটু বকাঝকা করেন। এতেই সে অভিমানে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
য়পুরহাট থানার দায়িত্বরত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে এখনো অভিযোগ পাননি।