ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৩৭:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

অরফানেজ ট্রাস্ট মামলা : বাদীর সাক্ষ্য বাতিলের আবেদনের শুনানি শুরু

আপডেট: ১১:২১ এএম, ২২ জুন ২০১৫ সোমবার

বেগম-খালেদা-জিয়া-Khaleda-Zia-5স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নেয়া বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি হাই কোর্টে শুরু হয়েছে। বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে সোমবার এ শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মোহাম্মদ আলী শুনানি শুরু করেন। গত ফেব্রুয়ারিতে ঢাকা বিশেষ জজ আদালত অরফানেজ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের সাক্ষ্য গ্রহণ করে। নিরাপত্তাজনিত কারণে খালেদা জিয়া এ সাক্ষ্যগ্রহণের সময় আদালতে হাজির ছিলেন না। তার অনুপস্থিতিতে সাক্ষ্য নেয়ায় তা বাতিল চেয়ে হাইকোর্টে এ আবেদন করা হয়। ২২.০৬.২০১৫