অর্থ আত্মসাতের মামলায় আঞ্জু কাপুর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এক কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় করা একটি মামলায় সেই ভারতীয় নারী আঞ্জু কাপুরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল (সিআইডি)।
মঙ্গলবার ভোরে তাকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্র জানিয়েছে, মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন আঞ্জু কাপুর। পরে মোস্তফা তাকে বিয়ে করেন। এক পর্যায়ে মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়। কিন্ত প্রয়াতের পরিবারের অন্য সদস্যদের কাছে তার মৃত্যুর বিষয়টি গোপন রাখেন আঞ্জু। এরপর মোস্তফা জগলুল ওয়াহিদের নামে সিটি ব্যাংকের গুলশান থানার হিসাব নম্বর -২৭০১২১৬৫৮৪০০১ নম্বর থেকে এক কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।
গ্রেপ্তার আঞ্জু কাপুর ভারতের ব্যাঙ্গালুরুর আরগে হেলিয়র ফ্ল্যাট নম্বর ৬০২/বি, নম্বর ৪৯/১বি হেননুর বাগলুর রোডের শুব্বিস কোঠানুরের ভিনোদ কুমার কাপুর ও বিনয় কাপুরের মেয়ে।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. খালিদুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় মৃত মোস্তফা জগলুল ওয়াহিদের মেয়ে মুসফিকা মোস্তফা একটি মামলা করেন। পরে সিআইডি তাকে গ্রেপ্তার করে।
গত ১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যু হয়। তিনি পেশায় পাইলট ছিলেন। ভাইবোনদের মধ্যে শুধু সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া তার আর কেউ বাংলাদেশে নেই। তার মৃত্যুর পর দুই দিন ধরে ওই বাড়ির সামনে অবস্থান নেন মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা। কিন্তু দুই মেয়েকে ঢুকতে বাড়িটিতে ঢুকতে দিচ্ছিলেন না আঞ্জু কাপুর। পরে আদালতের নির্দেশে পুলিশ দুইবোনকে বাড়িতে উঠিয়ে দেয়।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






