অর্থলোভে রাজনীতি করলে টিকে থাকা যায় না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
অর্থলোভ নিয়ে রাজনীতি করলে টিকে থাকা যায় না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বক্তব্য নয়, মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে। জনকল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করলে টিকে থাকা যায়।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পরে যারা ক্ষমতায় এসেছেন, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়া তারা শুধু নিজের স্বার্থেই কাজ করেছেন। দেশের স্বার্থে কাজ করেননি। তারা অর্থলোভে রাজনীতি করেছেন। এজন্য তারা কেউ টিকে থাকতে পারেননি।এজন্যই আজ বিএনপির দুরাবস্থা।
শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের পর যারা ক্ষমতা দখল করেছিল অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে তারা ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নিয়েছিল, আজকে জনগণের কাছে তাদের কোনো স্থান নেই এবং স্থান থাকবে না। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এ উপমহাদেশে একটি সংগঠন, সবচেয়ে প্রাচীন সংগঠন হিসেবে ঠিকে আছে।
সরকারপ্রধান বলেন, খালেদা জিয়া বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আমি নাকি বিরোধী দলের নেতাও হতে পারবো না। এখন আমরা ক্ষমতায় আছি বলে মানুষের কল্যাণে কাজ করতে পারছি। এজন্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। তাদেরই জন্য কাজ করে যাচ্ছি।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, শুধু বক্তৃতা-স্লোগান নয়, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। যেখানে একজন মানুষও ক্ষুধার্ত থাকবে না। দারিদ্র্য থাকবে না৷ যেটা ছিল জাতির পিতার স্বপ্ন।
প্রধানমন্ত্রী বলেন, যুবলীগকে বলতে চাই, জাতির পিতার সেই আদর্শ বুকে নিয়ে সংগঠন করতে হবে। তাহলেই এদেশে তরুণ সমাজের জন্য কাজ করা যাবে। তারুণ্য থেকেই যেন বিনিয়োগকারী সৃষ্টি হয়, তারুণ্য থেকেই যেন তাদের জ্ঞান তাদের মেধা দিয়ে এদেশ গড়ে তুলতে পারি। আর ভবিষ্যতে এদেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। সেভাবে কর্মপরিকল্পনা নেয়া হয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।
যুবলীগের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি সময় অন্যায়ের প্রতিবাদ করেছে যুবলীগ। দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগ আসবে, যাবে। নিজেদের শক্ত থাকতে হবে। মানুষের পাশে থাকতে হবে। মানুষকেও ঐক্যবদ্ধ থাকতে হবে৷ করোনায় আমাদের জনগণ ঐক্যবদ্ধ ছিলো।
শেখ হাসিনা বলেন, করোনায় যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, অ্যাম্বুলেন্স দিয়ে রোগী বহন, লাশ দাফন, কৃষকের ধানকাটা ও সবজি বাজারজাতকরণে সহায়তা ও এই শীতে কম্বল বিতরণ করেছে। এজন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
সরকারপ্রধান আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, কেউ গৃহহীন থাকবে না৷ এজন্য ৮ লাখ মানুষকে ঘর করে দিচ্ছি৷ প্রেক্ষিত পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছি। সে অনুযায়ী কাজ করছি।
প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজের ব্যবসায় ও বিনিয়োগের ব্যবস্থা রেখেছি৷ সহজে তারা ঋণ নিতে পারে। তরুণদের ট্রেনিং দিলেই ভালো করবে। আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার চেষ্টা করছি। কারণ আমরা মনে করি, তারুণ্যই শক্তি।
প্রধানমন্ত্রী বলেন, এই করোনাভাইরাসের সময়ে আমরা ইতোমধ্যে টিকা আমরা দেওয়া শুরু করেছি… অনেক কথা শুনতে হয়। এসব কথায় কান দিলে চলে না। অনেকেই তো বলেছে- বাংলাদেশে ভ্যাকসিন আসবে না। অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনোদিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়।
বাংলাদেশ যাতে দ্রুত করোনাভাইরাসের টিকা পায়, তা নিশ্চিত করতে সরকারের চেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, আমি যখন প্রথম ভ্যাকসিনের জন্য টাকা দিই, এক হাজার কোটি টাকা আলাদা রেখে… আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে দিয়েছিলাম যে যখনই ভ্যকসিন তৈরি হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই অনুমোদন দেবে, সকলের আগে যেন বাংলাদেশ পায়। এবং সেটাই আজকে প্রমাণিত সত্য।
সেরাম ইনস্টিটিউট থেকে সরকার যে তিন কোটি ডোজ টিকা কিনছে, তার ৫০ লাখ ডোজ ইতোমধ্যে দেশে এসেছে। এছাড়া আরও ২০ লাখ ডোজ টিকা ভারত সরকার উপহার হিসেবে পাঠিয়েছে।
ভ্যাকসিন উপহার দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন আরো অনেকেই দিতে চাচ্ছেন। কিন্তু আমাদের যেটা প্রয়োজন, আমরা কিন্তু নিয়ে এসেছি।
টিকা নিয়ে অনেকের মধ্যে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও এখন তা কেটে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এখানে যুবলীগের একটা দায়িত্ব আছে। বিশেষ করে আমরা বলেছি যে ৪০ বছরের উপরে যারা, আর বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা সব সময় মানুষের পাশে কাজ করতে হয়, তাদেরকে আগে দিতে হবে। মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে। সবাই যেন ভ্যকসিনটা নেয়। সেই ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
টিকা পাওয়ার পরও সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, হাত পরিষ্কার করতে হবে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।… এটা সবাইকেই নজরে রাখতে হবে এবং এটা যুবলীগ করবে, সেটা আমি চাই।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, যুবলীগের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











