অলিম্পিকে নারী বক্সিংয়ে পুরুষ!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
অলিম্পিকের ইভেন্ট বক্সিংয়ে নেমে ৪৬ সেকেন্ডও টিকতে পারলেন না ইতালির অ্যাঞ্জেলিনা কারিনি। প্রতিপক্ষ আলজেরিয়ান ইমান খেলিফের এক ঘুষিতে নাক ফেটে রক্ত ঝরতেও দেখা গেছে কারিনির। পরে হাল ছেড়ে দিয়ে রিংয়ের মধ্যেই কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজের নাম প্রত্যাহার করে নেন। এর পরই উঠেছে প্রশ্ন—খেলিফ নারী বক্সারদের ইভেন্টে খেললেও তিনি আসলে একজন পুরুষ!
আলজেরিয়ার ইমান খেলিফের বিরুদ্ধে এই অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২২ সালে বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপা জিতে খেলিফ। গত বছর দিল্লিতে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেননি একই অভিযোগে। এর পর তার বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক বক্সিং সংস্থা জানিয়েছিল, তিনি মহিলা হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। তাকে নারী বক্সিং ইভেন্টে খেলার অনুমতি দিয়েছে অলিম্পিক কমিটি, যা নিয়েই এবার তৈরি হয়েছে তুমুল সমালোচনা।
ইতালির বক্সার কারিনি মাত্র ৪৬ সেকেন্ডে নাম তুলে নেওয়ায় খেলিফকে নিয়ে প্রশ্ন তুলেছেন হ্যারি পটারের লেখিকা জেকে রাওলিং। তিনি বলেন, ‘একজন পুরুষ একজন মহিলাকে মারছে, বিনোদনের জন্য সেটি সবার ঠিক মনে হবে? এটার ব্যাখ্যা দেওয়া হোক।’
বক্সিংয়ের একটি ম্যাচে তিনটি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ড ৩ মিনিটের। কিন্তু ম্যাচ শুরুর ৪৬ সেকেন্ড পরেই নাম তুলে নেন কারিনি। ম্যাচশেষে খেলিফের সঙ্গে হাত মেলাতে আগ্রহ দেখাননি কারিনি, যা নিয়ে তিনি বলেন, ‘আমার নাকে প্রচণ্ড যন্ত্রণা করছিল। সেই কারণে থামতে বলি। এক ঘুষিতেই আমার নাক থেকে রক্ত পড়ছিল। তাই থেমে যাওয়াই ঠিক মনে হয়েছিল।’
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জিয়োরজিয়া মেলোনি। তিনি বলেন, ‘আমার মনে হয় যেসব খেলোয়াড় জিনগতভাবে পুরুষ, তাদের মহিলাদের ইভেন্টে খেলতে দেওয়া উচিত নয়। কাউকে আলাদা করার জন্য এটা বলছি না। মহিলাদের রক্ষা করার জন্যই বলছি। তাদের নিজেদের মধ্যে লড়াই করার সুযোগ দেওয়ার জন্য বলছি।’
খেলিফকে তীব্র সমালোচনার পর এ নিয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার মুখপাত্র মার্ক অ্যাডাম। তিনি বলেন, ‘মেয়েদের খেলায় যারা যার খেলতে নেমেছে, তারা সবাই মহিলা। প্রত্যেকের পাসপোর্টে সেটাই লেখা আছে। সে কারণেই তাদের খেলতে দেওয়া হয়েছে।’
আর এদিকে আলজেরিয়ার অলিম্পিক সংস্থার এক কর্তা বলেন, ‘আমাদের খেলোয়াড়কে অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে। বিদেশি সংবাদমাধ্যম এ কাজ করছে।’
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











