ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১২:২৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

অল্প বয়সেই বিলিয়নিয়ার কাইলি জেনার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কাইলি জেনার। তার বয়স এখন ২১ হলেও তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার। তিনি টিভি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’-এর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছে যান।

মার্কিন তারকা কিম কার্ডাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য কাইলি জেনার বিপুল পরিমাণ সম্পদ আয় করেছেন প্রসাধনীর ব্যবসা থেকে। ‘কাইলি কসমেটিকস’–এর প্রতিষ্ঠাতা তিনি। কাইলি জেনার শুধুমাত্র নিজের আইফোন ব্যবহারই তার প্রসাধনী এবং কোম্পানির প্রচারণা করে থাকেন। আর এ কাজে তাকে সহায়তা করছেন মা শ্রিউড ক্রিস (৬৩)।

২০১৫ সালে ঠোঁটের নানা অনুষঙ্গ নিয়ে প্রসাধনী ব্যবসা শুরু করেন কাইলি। এরপরে ২০১৬ সালে নিজের সেই প্রসাধনী ব্যবসার নাম দেন ‘কাইলি কসমেটিক’। ২০১৮ সালে তার প্রতিষ্ঠানের নেট ভ্যালু ৮০০ বিলিয়ন মার্কিন ডলার ছিলো প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস।

তিন বছর আগে তৈরি করা প্রতিষ্ঠানটি গত বছরে আনুমানিক ৩৬০ মিলিয়ন ডলার মূল্যের প্রসাধন বিক্রি করেছে। কিম কার্ডাশিয়ানের সৎ-বোন কাইলি জেনার তার ব্যবসা শুরু করেন ২০১৫ সালে। এ সময় ব্যবসার কাজে সহায়তার জন্য সঙ্গে নেন সাতজন কর্মী।

-জেডসি