ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ০:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মহান স্বাধীনতা দিবস আজ শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

অল্পের জন্য প্রাণে বাঁচল নভোএয়ারের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের একটি উড়োজাহাজের সামনের চাকা ফেটে যায় (হলুদ বৃত্তে)। ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নভোএয়ারের একটি উড়োজাহাজের সামনের চাকা ফেটে যায় (হলুদ বৃত্তে)। ছবি : সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেলেন নভোএয়ারের যাত্রীরা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট আজ বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় ফ্লাইটটির সামনের চাকার নোচহুইল বাঁকা হয়ে যায়। তবে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। তারা নিরাপদে নেমে আসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্লাইটটির ওই ত্রুটির মেরামত কাজ করছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লাইটটির এক যাত্রী বলেন, ‘অবতরণের সময় ফ্লাইটটির সামনের চাকার নোচহুইল নষ্ট হয়ে যায়। তবে কোনো যাত্রীর ক্ষতি হয়নি।’

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বর্তমানে ফ্লাইটটি রানওয়েতে আছে।যাত্রীরা নিরাপদে নেমে গেছেন। এটি একটি সাময়িক ত্রুটি, তবে মেরামতের কাজ চলছে।