ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৬:৪৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

অল্পের জন্য বেঁচে ফিরলেন অভিনেত্রী শানারেই দেবী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ এএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার

অল্পের জন্য মুত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন অভিনেত্রী শানারেই দেবী শানু। শনিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় সাভারের আমিনবাজার এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

‘সকালটা শুরু হলো দুর্ঘটনা দিয়ে। এই মাত্র বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। ঈশ্বরকে ধন্যবাদ।’ দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দেন শানু।

এ বিষয়ে শানুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুটিং করতে মাইক্রোবাস করে মানিকগঞ্জ যাচ্ছিলাম। সকাল সকালেই রওয়ানা হই। চারপাশে কুয়াশাও ছিলো। আমিনবাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত ড্রাইভার কোনো রকমে গাড়িটি নিয়ন্ত্রণ করেন।’

শানু আরও বলেন, ‘এ সময় আমাদের সামনে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এমন সময় আশপাশের মানুষজন ছুটে আসেন। তারা মাইক্রো থেকে আমাদের বের করেন। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম।’

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।