ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৪:১৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী শাহনাজ খুশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

অভিনেত্রী শাহনাজ খুশি ও তার দুর্ঘটনা কবলিত গাড়ি।

অভিনেত্রী শাহনাজ খুশি ও তার দুর্ঘটনা কবলিত গাড়ি।

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী শাহনাজ খুশি। গতকাল শুক্রবার সকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।  চলন্ত কাভার্ড ভ্যান গাড়ি একপাশে স্বজোড়ে আঘাত করলে, দুমড়ে মুচড়ে যায় এই অভিনেত্রীর গাড়িটি। 

ঘটনাটি ঘটেছে টঙ্গীর মাজুখাল ও মীরের বাজারের মাঝামাঝি একটি স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশি দম্পতির ছেলে সৌম্য জ্যোতি।

তিনি বলেন, ‘কাভার্ড ভ্যানের মূল চালক ঘুমিয়ে ছিল। ভ্যানটি চালাচ্ছিল হেলপার। তাছাড়া তারা নেশাগ্রস্ত ছিল। দুর্ঘটনায় মা ও ড্রাইভারের কোনো ক্ষতি হয়নি। তবে গাড়ির একপাশ দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওদের আটক করে।’

শাহনাজ খুশি বলেন, ‘করোনার কারণে চার মাস ঘরবন্দী ছিলাম। বৃহস্পতিবারই প্রথম শুটিংয়ে অংশ নিয়েছি। ঈদের জন্য নির্মিত ‘নসু ভিলেন-৩’ নাটকের দ্বিতীয় দিনের শুটিং ছিল গতকাল। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলাম। একেবারেই অলৌকিক কিছু না হলে বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমি বেঁচে আছি,ভাল আছি!’