অসময়ে চলে গেলেন দ. কোরীয় অভিনেত্রী সু জাং
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
অসময়ে নিভে গেল দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে ঝড় তোলা অভিনেত্রী গো সু জাং, বয়স মাত্র ২৪ বছর। এই সুন্দরী টেলিভিশন তারকার কোন রোগে মারা গেছেন সেটি স্পষ্ট নয়। কেবল বলা হয়েছে- ক্রোনিক ডিজিজে তার মৃত্যু হয়েছে।
বুধবার গো সু জাংয়ের মৃত্যুর খবর ফাঁস করেছে তার এজেন্সি স্টোরি জে কোম্পানি। তবে, তারা তার মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ এবং কারণ স্পষ্ট করেনি। বুধবার ওই কোম্পানি কেবল জানিয়েছে, সম্প্রতি অসুস্থ গো মারা গেছেন।
ওই অভিনেত্রী চলতি মাসের গোড়ার দিকেই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। কেননা গত ৯ ফেব্রুয়ারি তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়, যেখানে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেররা উপস্থিত ছিলেন।
কোরিয়ার এক নিউজ পোর্টাল বলছে, গত ৭ ফেব্রুয়ারি মারা গেছেন অভিনেত্রী গো।
আর তার এজেন্সি এক বিবৃতিতে তার প্রশংসা করে বলেছে, গো মারা গেলেও তার স্মৃতি মুছে ফেলা যাবে না। তার মিষ্টি হাসির জন্য সারাজীবন তাকে মনে রাখবে ভক্তরা।’একই সঙ্গে গোয়ের উজ্জ্বল হাসি পৃথিবীকে আলো জালাবে বলেও জানান তারা।
গো কোরিয়ার বিনোদন জগতে পা রাখেন ২০১৬ সালে, মাত্র ২০ বছর বয়সে। প্রথম টিভি নাটক ‘গোবলিন’ দিয়েই ভক্তদের মন জয় করে নেন। এছাড়া একাধিক মিউজিক ভিডিওতেও অংশ নিয়েও তিনি আলোচনায় এসেছিলেন। এরপর ‘সলোমন পেরজুরি’সহ আরও বহু নাটকে অভিনয় করেন। তবে ‘গোবলিন’য়ের জনপ্রিয়তাকে ছাড়াতে পারেননি। তার কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য নাটক ‘গোবলিন’ যার বাংলা অর্থ অপদেবতা। এরপর অনেকে তাকে ‘গোবলিন গার্ল’ বলেও ডাকতেন। আর দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতে তিনি এই নামেই বেশি পরিচিত ছিলেন।সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
-জেডসি
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে







