ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:৪৫:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

অস্কার বিজয়ী অভিনেত্রী অলিভিয়া আর নেই

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০১ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হলিউডের খ্যাতিমান অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড মারা গেছেন।রবিবার নিজ বাসবভনে বার্ধক্যজনিত সমস্যায় মৃত্যু হয়েছে  দুইবারের অস্কার বিজয়ী এই অভিনেত্রীর।  

অলিভিয়া দে হাভিল্যান্ডের মুখপাত্র গণমাধ্যমে জানান, রবিবার নিজ বাসবভনে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেত্রী।দুইবারের অস্কার বিজয়ী অভিনেত্রী এবং ‘গোন উইথ দ্য উইন্ড’র সবশেষ জীবিত তারকা ১০৪ বছর বয়সে মারা গেছেন। প্যারিসে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন।

‘গোন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯) নামের হলিউডের বিখ্যাত সিনেমার অভিনেত্রী ছিলেন অলিভিয়া দে হাভিল্যান্ড।

এই সিনেমার জন্য অস্কার জিতেছিলেন তিনি। এছাড়া পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন অলিভিয়া।

-জেডসি