অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ক্লোরিস লিচম্যান আর নেই
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২১ শুক্রবার
ছবি: ইন্টারনেট
অস্কার এবং একাধিক এমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেত্রী ক্লোরিস লিচম্যান আর নেই। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ক্যালিফোর্নিয়ার এনকিনিটাসে মঙ্গলবার বয়সজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‘দ্য মেরি টাইলার মুর শো’-তে ফিলিস লিন্ড্রস্টম খেলার জন্য বিখ্যাত তিনি।
অভিনেত্রীর দীর্ঘদিনের ম্যানেজার জুলিয়েট গ্রিন তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেন। গ্রিন বলেন, আমাদের সময়ের অন্যতম নির্ভীক অভিনেত্রী ছিলেন ক্লোরিস লিচম্যান। তাঁর সঙ্গে কাজ করা সৌভাগ্য হয়েছে আমার। ক্লোরিসের মতো আর কেউ ছিল না। একবার লুক দিয়েই তিনি অনুরাগীদের হৃদয় ভেঙে দেওয়ার ক্ষমতা রাখতেন। তিনি চোখে জল না আসা পর্যন্ত মানুষকে হাসাতে পারতেন। ক্লোরিস কী বলবেন বা করবেন তা কখনই জানা যেত না। তাঁর মধ্যে সেই অপ্রত্যাশিত গুণটি ছিল।
প্রয়াত অভিনেত্রী হলিউডের অন্যতম বিখ্যাত অভিনেত্রী ছিলেন। একটি অ্যাকাডেমি পুরষ্কার, একটি গোল্ডেন গ্লোব এবং আটটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি।
‘দ্য মেরি টাইলার মুর শো’-এ লিচম্যানের চরিত্র ‘ফিলিস’ অনেকটা তাঁর নিজের মতো ছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী। সাতের দশকের মাঝামাঝি সময়ে এই চরিত্রটি তাঁকে ২টি এমি অ্যাওয়ার্ড এনে দেয়। লিচম্যান তখন জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। লিচম্যান আরও অনেক চরিত্রের জন্য পুরস্কার জিতেছিলেন। তার মধ্যে একটি হল পিটার বোগদানোভিচের ‘দ্য লাস্ট পিকচার শো’। এই ছবিতে স্বল্প পরিসরে গৃহবধূর চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। পরে তিনি ছবিটির সিক্যুয়েল ‘টেক্সাসভিল’-এও অভিনয় করেন। কিন্তু এটি তেমন জনপ্রিয়তা পায়নি। দুটি ছবিই ল্যারি ম্যাকমুর্টির লেখার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
তার অন্যান্য হাই-প্রোফাইল টেলিভিশন ক্রেডিটগুলির মধ্যে রয়েছে ‘দ্য ফ্যাক্টস অফ লাইফ’-এ বেভারলি অ্যান স্টিকারের চরিত্র, ‘মিডল ইন ইন দ্য মিডল’-এ গ্র্যান্ডমা ইদা ইত্যাদি। তাঁর সাম্প্রতিক ‘ম্যাড অ্যাবাউট ইউ’-এর জন্যও জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের আবহ সিনেমা জগতে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা








