অস্কারের মঞ্চে নারীত্বের জয়গান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
সবদিক থেকেই স্মরণীয় হয়ে রইল ২০২১ এর অস্কার এর রাত। দু'দুটি ভেন্যু সহ চলতি বছরের বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার প্রদানের এই অনুষ্ঠান আলোচনায় এসেছিল। এছাড়া পুরস্কারের বিভিন্ন শীর্ষস্থানীয় বিভাগে অশ্বেতাঙ্গ শিল্পীদের নাম মনোনয়ন পাওয়ার সুবাদে। তবে এবারের অস্কারের তারায় ভরা ঝলমলে অ্যাওয়ার্ড শো’তেও দেখা গেল নারীত্বের জয়গান। একরাতের মধ্যেই সৃষ্টি হল ইতিহাস।
এশীয় মহাদেশের প্রথম নারী পরিচালক হিসেবে সেরা পরিচালকের মুকুট জয় করে ইতিহাস সৃষ্টি করলেন ক্লোয়ি ঝাও। তিনি ছিনিয়ে নিলেন এশীয় মহাদেশের প্রথম নারী পরিচালক হিসেবে ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। একই সঙ্গে অস্কারের ইতিহাসেও দ্বিতীয় নারী পরিচালক হিসেবে সেরা পরিচালকের মুকুট পরলেন তিনি। শ্রেষ্ঠ ছবি হিসেবেও নির্বাচিত হল ‘নোম্যাডল্যান্ড’।
এবারের অস্কারে শুধু যে নারীত্বের জয়গান তাই নয়, এশীয় মহাদেশও ব্রাত্য হয়ে রইল না এবারে। কোরিয়ান ছবি ‘মিনারি’তে পার্শ্বচরিত্রে অভিনয় করে সেরা হলেন ৭৩ বছর বয়সি কোরীয় অভিনেতা য়া-জাং য়ুন।
' দ্য ফাদার ' ছবিতে দুর্ধর্ষ অভিনয়ের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'-র সম্মান পাওয়ার সঙ্গেসঙ্গেই এক অনন্য নজির গড়লেন অ্যান্থনি হপকিন্স। ৯৩ বছরের অস্কারের ইতিহাসে সবথেকে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম তুললেন বছর ৮৩-র এই অভিনেতা। এই নিয়ে অস্কারের মঞ্চে দু'দুবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতলেন তিনি।
এর আগে ২০১২ সালে 'বিগিনার্স' ছবির সুবাদে অস্কারের গোল্ডেন ট্রফি পকেটস্থ করেছিলেন ৮২ বছরের ক্রিস্টোফার প্লামার। এতদিন পর্যন্ত অস্কারের সবথেকে বয়স্ক বিজয়ীর নেমপ্লেটে খোদাই করা ছিল তারই নাম।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









