ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ১৪:১৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।

আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১৩ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশের মেয়েরা।  

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন  উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার।তার ৪০ বল খেলে ৪২ রান মূলত জয়ের ভীত গড়ে দেয়। বাকি কাজটা সম্পন্ন করেন স্বর্ণা আক্তার (২৩) ও সুমাইয়া আক্তার (৩১)।

এর আগে, উদ্বোধনী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণ করে ইয়াং টাইগ্রেসরা। টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাসের জোড়া আঘাতে কিছুটা চাপে ছিল অজি মেয়েরা।

 

ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হানেন দিশা। ৬ বলে ৫ রান করে স্বর্ণার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কেট পেল্লে। ব্যক্তিগত প্রথম ওভারে সাফল্যের পর ফের বল হাতে তুলে নিয়ে প্যারিস বোড্লারকে ফেরান দিশা। ৬ বলে ৭ রান করেছিলেন অজি ওপেনার।

তবে শুরুর ধাক্কা সামলে ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়ার কিশোরীরা। মুর ৫১ বলে ৫২ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেয়া হেওয়ার্ড ৩৯ বলে ৩৫ রান করেছেন।নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৩০ রান।

দিশা ছাড়াও জোড়া উইকেটের দেখা পেয়েছেন মারুফা আক্তার। এছাড়া একটি উইকেট তুলে নেন রাবেয়া খাতুন।