অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন নাওমি ওসাকা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৯ জানুয়ারি ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ানোর তালিকায় এবার যুক্ত হলেন দুইবারের শিরোপাজয়ী জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। এর মাধ্যমে শীর্ষ তারকাদের অনুপস্থিতির তালিকায় যোগ হলো আরও একটি নাম।
জাপানিজ শীর্ষ তারকা নাম প্রত্যাহারের কারণ সম্পর্কে আয়োজক টেনিস অস্ট্রেলিয়া কিছু জানাতে পারেনি। তারা টুইটারে শুধু লিখেছে, ‘আমরা তাকে (নাওমি ওসাকা) অস্ট্রেলিয়ান ওপেনে ২০২৩’-তে মিস করব।’
ওসাকার অনুপস্থিতিতে ইউক্রেনিয়ান ডায়ানা ইয়াসট্রেমাস্কা মূল ড্রতে খেলার সুযোগ পাচ্ছেন। গত সেপ্টেম্বরের পর থেকেই ওসাকা প্রতিদ্বন্দ্বিতামূলক টেনিসের বাইরে রয়েছেন। গত সপ্তাহের রিপোর্টের ভিত্তিতে জানা গেছে অফিসিয়াল তালিকা অনুযায়ী তার নাম থাকলেও টেনিস অস্ট্রেলিয়া পরবর্তীতে তার না খেলার বিষয়টি অবগত হয়। ২৫ বছর বয়সী এই জাপানিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য অস্ট্রেলিয়ায় না আসার ইঙ্গিত আগেই দিয়েছিলেন।
আগামী ১৬ জানুয়ারি থেকে মেলবোর্ন পার্কে শুরু হওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আরও একবার রঙ হারাল ওসাকার অনুপস্থিতিতে। এর আগে পুরুষ বিভাগের নাম্বার ওয়ান কার্লোস আলকারেজ ইনজুরির কারণে শুক্রবার নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অভিজ্ঞ মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস গত সপ্তাহে অকল্যান্ড ক্লাসিকে ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার ঘোষণা দিয়েছেন। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলার কথা ছিল।
ইতোমধ্যে অবসরে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও দুই লিজেন্ড সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরারকে মিস করবে ওপেন আয়োজকরা। সাবেক নাম্বার ওয়ান ও দুইবারের স্ল্যাম বিজয়ী সিমোনা হালেপও অক্টোবরে নিষিদ্ধ ওষুধ সেবনে বহিস্কৃত থাকায় অংশ নিতে পারছেন না। তবে ভ্যাকসিন জটিলতায় গত বছর অংশ নিতে না পারা নোভাক জোকোভিচ আবারো ফিরছেন মেলবোর্নে। জোকোভিচের অনুপস্থিতিতে ২০২২ শিরোপাজয়ী রাফায়েল নাদালও থাকছেন। আলকারেজের পরিবর্তে নাদালই শীর্ষ বাছাই হিসেবে কোর্টে নামবেন।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











