ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২৩:২৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

অস্ট্রেলিয়ার সামনে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

বৃষ্টির কারণে এমনিতেই ম্যাচের দৈর্ঘ্য কমে গিয়েছিল। ঠাণ্ডায়ও ভুগতে দেখা গেছে ক্রিকেটারদের। তবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সংগ্রহটা একেবারে খারাপ করেনি বাংলাদেশ। 

নারী বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মেয়েদের সামনে ১৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

যথারীতি বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। বেশিক্ষণ অবশ্য স্থায়ী হয়নি ওই শুরু। ১৭ বলে ১২ রান করা মুর্শিদার দারুণ ক্যাচ নেন হেইনস। ভেঙে যায় উদ্বোধনী জুটি। 

এরপর ফারজানা হক পিংকি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফেরেন দ্রুতই। যথাক্রমে ২২ বলে ৮ ও ৩০ বলে ৭ রান করেন তারা। ৫৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত যান আরেক ওপেনার শারমিন আক্তার। 

শেষদিকে রুমানা আহমেদ, লতা মণ্ডল ও সালমা খাতুনের ব্যাটে চড়ে বড় হয় বাংলাদেশের সংগ্রহ। ৪৫ বলে ১৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে। ৬৩ বলে ৩৩ রান করেন লতা আর সালমা খাতুনের ব্যাট থেকে আসে ২৩ বলে ১৫ রান। 

নির্ধারিত ৪৩ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বাংলাদেশ। অজিদের পক্ষে ৮ ওভার বল করে অ্যাশলে গার্ডনার নেন দুই উইকেট। ৯ ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন জেস জোনাসেনও।