অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাত, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল ঝড়ের আঘাতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
বড়দিনের ছুটির মধ্যেই এ ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালা এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। আর কয়েক হাজার পরিবারও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কুইন্সল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি এনারজেক্স জানায়, ঝড়ের কারণে এক হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙে গেছে। এতে প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে।
ঝড়ের কারণে বৃষ্টি এবং আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের উপকণ্ঠে ৮ বছর বয়সী একটি শিশু পানির স্রোতে ভেসে গেছে। ব্রিসবেন থেকে ১৮০ কিলোমিটার উত্তরের গিমপি শহরে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ বলেন, বুধবারও উদ্ধারকারী দলগুলো ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাবে।
গিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে বলেন, ক্রিসমাসের সময় এ ধরনের পরিস্থিতি পরিবারগুলোর জন্য খুবই দুঃখজনক। দেশটির পূর্ব উপকূলে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড় এবং বন্যায় বেশ কিছু নদী প্লাবিত হয়েছে। আর প্রবল বাতাসে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। বেশ কিছু এলাকায় গাছও উপড়ে গেছে।
ঝড়ের সময় সাগরে ১১ জন আরোহীসহ একটি নৌকা উল্টে যায়। পুলিশ জানায়, বুধবারের ওই ঘটনায় তিনজন ডুবে গেছে। আর আটজনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : আলজাজিরা
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






