অ্যাপল বন্ধ করে দিল ক্লিপস অ্যাপ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
অ্যাপল তাদের জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ ‘ক্লিপস’ বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে। জানিয়েছে, আর কোনো আপডেট বা নতুন সংস্করণ আনা হবে না।
অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, গত ১০ অক্টোবর ২০২৫ থেকে নতুন ব্যবহারকারীরা আর ক্লিপস ডাউনলোড করতে পারবেন না। তবে যারা আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন, তারা এটি ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে অ্যাপল অ্যাকাউন্ট থেকে আবারও অ্যাপটি রিডাউনলোড করা যাবে।
অ্যাপল জানায়, যেহেতু ক্লিপস–এর আর কোনো আপডেট আসবে না, তাই সময়ের সঙ্গে এর ব্যবহার ক্রমেই কঠিন হয়ে উঠতে পারে। সে কারণে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন ক্লিপস দিয়ে তৈরি করা ভিডিওগুলো (ইফেক্টসহ বা ছাড়া) ফটো লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখেন। যাতে অন্য অ্যাপে সেগুলো দেখা ও সম্পাদনা করা যায়।
২০১৭ সালে ক্লিপস চালু করেছিল অ্যাপল। স্ল্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম স্টোরিস–এর মতো সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি ও শেয়ার করার সহজ উপায় হিসেবে এটি জনপ্রিয় হয়েছিল। তবে ক্লিপস নিজে কোনো সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। এটি ব্যবহারকারীদের ভিডিও ও ছবি একত্র করে ইমোজি, ফিল্টার ও গান যোগ করার সুযোগ দিত।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, শুরুতে ক্লিপস–এর ভিডিও সম্পাদনার সুবিধাগুলো সহজ হলেও তা ছিল সীমিত। পরবর্তী বছরগুলোতে অ্যাপল এতে কিছু নতুন ফিচার যোগ করেছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে শুধুই বাগ ফিক্সের আপডেট এসেছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


