ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৪৯:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

অ্যালার্জির কারণে ত্বকে র‌্যাশ হলে করণীয়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

অ্যালার্জিজনিত সমস্যার কারণে ত্বকে র‌্যাশ হলে অ্যালার্জির কারণটা খুঁজে বের করতে হবে। সমস্যা চিহ্নিত না করে ওষুধ দিলে বা স্টেরয়েড দিলে ত্বক নষ্ট হয়ে যেতে পারে। অনেকই স্টেরয়েড লাগিয়ে আরাম পান; তারা এটা শুধু ব্যবহার করতেই থাকেন। স্টেরয়েড এক সপ্তাহ, ১০ দিন বা দুই সপ্তাহ ব্যবহার করতে। কিন্তু অনেকেই এটা দুই থেকে চার বছর পর্যন্ত ব্যবহার করে। এমন অনেকেই আছে, যারা ১০ বছর ধরে স্টেরয়েড ব্যবহার করছেন।স্টেরয়েড ব্যবহারের অভ্যাসটা অনেকটা মাদকাসক্তের মতো। যারা একবার স্টেরয়েডে আসক্ত হয়ে যান, তাদের কিন্তু আর কিছুতেই শান্তি হয় না। তারা বারবার স্টেরয়েডে ফিরে যেতে চান।
স্টেরয়েডে অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। স্টেরয়েডের কারণে ত্বক নষ্ট হয়ে যায়। ত্বক কালো হয়ে যায়। যেখানে স্টেরয়েড লাগানো হয়, সেখানকার লোম উঠে যায়। এজন্য অ্যালার্জি হলে তার কারণটা খুঁজে বের করতে হবে। এরপর চিকিৎসা করাতে হবে।

সূত্র: ডক্টর টিভি