... তবু এভাবে বাঁচতে চাই না
উম্মুল ওয়ারা সুইটি | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:০৫ পিএম, ১৮ এপ্রিল ২০১৮ বুধবার
কাল দুপুরে একটি বিশেষ কাজে গিয়েছিলাম জিগাতলা। বিকেল পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ অফিসে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। একঘন্টা হাতে সময় আছে। ধানমন্ডি লেকে ঢুকলাম। একটু হেঁটে লেক পারে গিয়ে বসলাম। আমার থেকে ২/৩ ফুট দূরেই বসে আড্ডা দিচ্ছে চার তরুণী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বিউটি হত্যা ও ধর্ষক বাবুল মিয়ার গ্রেফতার নিয়ে কথা বলছে তারা। নারী নিরাপত্তা নিয়ে কথা বলছে।
সেই আড্ডা থেকে একজন বললো, বাবুলকে গ্রেফতারের দরকার কি ছিলো, ওকে কি ক্রসফায়ারে দিলে হতো না? এখন তো মামলা চলবে, রিমান্ড এটা, সেটা কত কি?
আরেকজন বললো, ক্রসফায়ার তো অন্য বিষয়। সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর অনেক সময় অ্যাটাকের চেষ্টা করে, তখন তারা বাধ্য হয়ে গুলি চালায়। ধর্ষকদের ক্ষেত্রে তো তা হবে না। আইন মতো বিচার কাজ এগোবে।
তৃতীয় একজন বললো, এটা তো আমরা সবাই জানি। বিচার কাজে অনেক সময় লাগে। প্রতি দিন যেভাবে ধর্ষণ বাড়ছে, ছোট বোন, পরিবারের কন্যাশিশু আর কিশোরী-তরুণীদের নিয়ে পরিবারগুলো উদ্বেগ উৎকণ্ঠায় থাকে। এভাবে তো চলতে পারেনা।
এভাবে আইন ও বিচার এবং ধর্ষক বাবুল মিয়াকে কি করা উচিত তাই নিয়ে বিতর্ক-আলোচনা চলতে থাকলো ওদের মধ্যে। এক পর্যায়ে চার তরুণী হতাশ ও ক্ষিপ্ত হয়ে গেলো।
ওরা প্রায় সবাই বলতে লাগলো, দেখবি বাবুল মিয়ার কিছুই হবে না। একদিন আইনের মারপ্যাঁচে সে বেরিয়ে যাবে। কিংবা আমরাও আর খবর রাখতে পারবো না। আর এদিকে তো প্রতি দিন কত মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে? কতজন বাবুলের খবর রাখে?
হঠাৎ একজন উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললো, এই এতো কথা বলিস না তোরা। চল কিছু করি।
একজন তিরস্কারের ভঙ্গিতে বললো, মানববন্ধন, সমাবেশ না কান্না কর্মসূচি? এসবে কিচ্ছু হবে না। ওই ধর্ষকরা এইসব মিনমিনে কর্মসূচির ধারও ধারে না। তোরা এতোক্ষণ বলছিলি। আমি শুনছি। এসব বলে কোনো লাভ নেই। যা কাজ আমাদেরই করতে হবে। একটা ধর্ষককে পেলে নিজের হাতে টুকরা টুকরা করবো। একে সবার সামনে ঝুলিয়ে পাথর নিক্ষেপ করতে হবে। আসলে এই ধর্ষক নামক পশুগুলোকে পেলে যে কি করবো, আমি ভাবতে পারি না। মেয়েটি খুব উত্তেজিত হয়ে পড়ে।
অন্য তিন বান্ধবী বলে, তুই কি আইন নিজের হাতে তুলে নিবি?
সে তখন বললো, হ্যাঁ নেবো, আইন নিজের হাতে তুলে নেবো। একটা ধর্ষককে মেরে আমি বিচারের মুখোমুখি হতে চাই। কিন্তু এতো অনিরাপদহীনভাবে বাঁচতে চাই না।
এভাবে ওরা কথা বলতে বলতে এক সময় শান্ত হলো। চলেও গেলো।
আমি দূরে বসে তাকিয়ে রইলাম ওদের চলে যাওয়া পথের দিকে।
উম্মুল ওয়ারা সুইটি, সিনিয়র সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


