ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৫:০৩:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

আইনি জটিলতার মুখে বাণী কাপুর

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। সেখানে তাকে পিচ রঙা গভীর গলার টপের সাথে বেইজ রঙের লোয়ারে দেখা যায়। টপের উপর লেখা ছিলো ‘রাম’। সেই লেখা দেখেই আপত্তি তুলেন অভিনেত্রীর এক ভক্ত।

এই রকম উত্তেজক পোশাকে ‘ভগবান রাম’-এর নাম লেখা হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত বলেই দাবি করে মুম্বাইয়ের এনএম জোশী মার্গ পুলিশ স্টেশনে নায়িকা বাণীর নামে অভিযোগ দায়ের করেন। এই অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আর্জিও জানান সেই ভক্ত।

সোশ্যাল মিডিয়ায় বাণী কাপুরের ওই ছবিটি ভাইরাল হয়েছিলো। বিতর্কের জন্ম তখন থেকেই শুরু হয়। বাণী নিজেই পুলিশ স্টেশনে ফোন করে তার বয়ান রেকর্ড করতে অনুরোধ করেছিলেন। যদিও জনসমক্ষে এই নিয়ে এখননো কোনো মন্তব্য করেননি হৃত্বিক রোশনের ‘ওয়ার’ ছবির এই নায়িকা।

-জেডসি