ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:১৪:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

আইপিএল নিলাম : সাকিবসহ যেসব তারকা দল পাননি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের নিলামে সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানকে নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে দারুন উৎসাহ ছিলো। কোন দলে ভিড়বেন তারা, কত টাকায় তাদের কিনতে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজিগুলো, এমন অপেক্ষা নিয়ে গতকাল (রোববার) রাতে নিলাম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন তারা। কিন্তু তাদের সেই উৎসাহে আলো-আঁধার নেমে এসেছে। কারণ নিলামে মোস্তাফিজকে ২ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস কিনে নিলেও সাকিবকে কিনতে কেউ উৎসাহ দেখায়নি।

শুধু সাকিব নয়, এবারের আইপিএলে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারও দল পাননি।
তাহলে জেনে নিন দল না পাওয়া ক্রিকেটারদের তালিকা-

কলিন মুনরো, ময়েসেস হেনরিকস, আকিল হোসেইন, কেন রিচার্ডসন, রোস্টন চেজ, বেন কাটিং, মার্টিন গাপটিল, অ্যান্ড্রু টাই, বেন ম্যাকডারমট, রহমানুল্লাহ গুরবাজ, চারিথ আসালঙ্কা, ইশ সোধি, কায়েস আহমেদ, তাবরাইজ শামসি, শেলডন কটরেল, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, অ্যারন ফিঞ্চ, অইন মরগান, মারনাস লাবুশেন, দাভিদ মালান, সন্দীপ লামিছানে, অ্যাডাম জ্যাম্পা, ইমরান তাহির, মুজিব উর রহমান, আদিল রশিদ, সাকিব আল হাসান, স্টিভেন স্মিথ, সুরেশ রায়না।

উল্লেখ্য, ২০১১ আইপিএল নিলামের পর এই প্রথম নিলামে অবিক্রীত থেকে গেলেন সাকিব।