আইপিএল: সাকিব কেন দল পাননি, জানালেন শিশির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
সাকিব ইস্যুতে প্রতিবারই আলোচনায় থাকতে পছন্দ করেন উম্মে আল হাসান শিশির। সাকিবকে নিয়ে যত আলোচনা হয়, তার শেষটা হয় শিশিরকে দিয়ে। এবারও হয়েছে তেমনটা। সাকিবের আইপিএলের দল না পাওয়া ইস্যুতে মুখ খুলেছেন তার স্ত্রী।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামে প্রথমবারের মতো দল পাননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দুই নম্বরে থাকলেও তাকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। এবারের আসরে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হলেও সাকিবের নাম দুইবার নিলামে তোলা হলেও বিন্দুমাত্র আগ্রহ ছিল না কারও।
এ নিয়ে আলোচনা যেমন হচ্ছে, সমালোচনাও হচ্ছে। শিশির যেমনটা বললেন, সাকিবের সঙ্গে বেশ কয়েকটি দল যোগাযোগ করলেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখেই আইপিএল খেলতে আগ্রহ দেখাননি।
সাকিবের দল না পাওয়া ইস্যুতে শিশির তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘আপনারা উত্তেজিত হওয়ার আগে বেশ কিছু দল তার সঙ্গে যোগাযোগ করেছিল, সে পুরো মৌসুম খেলতে পারবে কি না। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রীলঙ্কা সিরিজের কারণে তিনি পুরো মৌসুম খেলতে পারবেন না। এ কারণেই সে দল পায়নি। তবে এটা বড় ব্যাপার নয়। এটাই শেষ নয়, পরের বছর পড়ে আছে। আইপিএলে খেলতে হলে সাকিবকে শ্রীলঙ্কা সিরিজ বাদ দিতে হতো। তখনো কী একই কথা বলতেন, নাকি সাকিবকে বিশ্বাসঘাতক বানিয়ে দিতেন। আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেওয়ার জন্য দুঃখিত।’
নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে, ২০১৮ ও ২০১৯ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং সবশেষ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা অভিজ্ঞ সাকিবকে নিলামে তোলা হলে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে সঞ্চালক হতাশা নিয়ে আনসোল্ড ঘোষণা করেন।
৯ আসরে সাকিব ব্যাট হাতে ৭১ ম্যাচে করেছেন ৭৯৩ রান, রয়েছে দুটি ফিফটি। ওভার প্রতি ৭.৪৩ ইকনোমিতে রান দিয়ে নেন ৬৩টি উইকেটও।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











