আইরা কলকাতার স্কুলের ছাত্রী, সেখানেই স্থায়ী হচ্ছেন মিথিলা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর মিথিলা কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন। তাহসান-মিথিলার সংসারে আইরা নামের এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সে মা মিথিলার সঙ্গেই থাকছেন। জানা গেছে, আইরাকে কলকাতার একটি স্কুলে ভর্তি করানো হয়েছে। শুধু তাই নয় মিথিলাও নাকি সেখানেই স্থায়ী হবেন!
করোনা ভাইরাসের কারণে বর্তমানে সৃজিত মুখার্জি কলকাতায় আর মিথিলা রয়েছেন ঢাকায়। মিথিলার সঙ্গেই রয়েছেন আইরা। করোনার কারণে কলকাতা যেতে না পারলেও জানা গেছে অনলাইনে নিয়মিত ক্লাস করছেন তাহসান-মিথিলা কন্যা।
বিষয়টি নিয়ে মিথিলার ভাষ্য, কলকাতার মানুষকে বিয়ে করেছি, আইরাও এখন সেখানে পড়াশোনা করছে। সবমিলিয়ে কলকাতায় তো যেতেই হবে। কিন্তু এমন না যে, একেবারে বাংলাদেশ ছাড়ছি। বাংলাদেশ থেকে কলকাতার দূরত্ব বেশি নয়। ইচ্ছা করলেই যে কোনো সময় আসবো।
এদিকে জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজে ফিরবেন মিথিলা। এরই মধ্যে বেশ কয়েকটি কাজের কথাও চলছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে দেশের নাটকের পাশাপাশি কলকাতার একটি ওয়েব সিরিজও রয়েছে।
প্রসঙ্গত, ২০০৬ সালের দিকে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর গত বছর ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা।
-জেডসি
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার






