ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৩৪:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

আকাশে সন্তান প্রসব, জরুরি বিমান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৪ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কাতারের দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে ব্যাংকক যাচ্ছিলেন ২৩ বছরের এক মহিলা। বিমান মাঝ আকাশে থাকার সময়ই প্রসব বেদনা ওঠে থাইল্যান্ডের ওই মহিলার। শেষে এক বিমানকর্মীর সহযোগিতায় মাঝ আকাশেই সন্তানপ্রসব করেন তিনি।

সদ্যোজাত ও মায়ের স্বাস্থ্য দেখভালের জন্য মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে কাতার এয়ারওয়েজের ওই বিমানটি।

বিমান বন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর তিনটে নাগাদ বিমানের মধ্যে সন্তানের জন্ম দেন থাইল্যান্ডের ওই মহিলা। তখনই ক্যাপ্টেন যোগাযোগ করেন কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে। মেডিক্যাল সহায়তা চাওয়া হয়। সেই মতো ভোর সওয়া ৩টে নাগাদ জরুরি অবতরণ করে বিমানটি। তারপর ওই মহিলাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেন, ‘দোহা থেকে ব্যাঙ্ককগামী কিউআর-৩৮০ বিমানটি মেডিক্যাল সহায়তার জন্য জরুরি অবতরণ করে। নিরাপদেরই ল্যান্ড করেছিল বিমানটি। চিকিৎসক-সহ আমাদের টিম উপস্থিত ছিল সেখানে।’

কলকাতা বিমানবন্দরের এক আধিকারিক বলেন, ‘দোহা থেকে ব্যাঙ্ককগামী কিউআর-৩৮০ বিমানটি মেডিক্যাল সহায়তার জন্য জরুরি অবতরণ করে। নিরাপদেরই ল্যান্ড করেছিল বিমানটি। চিকিৎসক-সহ আমাদের টিম উপস্থিত ছিল সেখানে।’

-জেডসি