ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৪:৫২:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

আগামী শুক্রবার কুয়েটে অনুষ্ঠিত হবে ব্রেইন চ্যালেঞ্জেস অ্যান্ড আইডিয়া কার্নিভাল

আপডেট: ০৫:৪৭ পিএম, ১৫ জুন ২০১৫ সোমবার

ktsm_778817709স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামী শুক্রবার (১৯ জুন) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়েট ব্রেইন চ্যালেঞ্জেস অ্যান্ড আইডিয়া কার্নিভাল’ এবং প্রতিযোগিতা। দিনব্যাপী কুয়েট ম্যাথ ক্লাব এবং কুয়েটিয়ান কিউবিস্টস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ কার্নিভাল অনুষ্ঠিত হবে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ভবনের সেমিনার কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্নিভাল এবং প্রতিযোগিতার ইভেন্ট। কার্নিভালটি দু’টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি-এ এবং ক্যাটাগরি-বি। ক্যাটাগরি এ-তে আছে সুডোকু, রুবিকস কিউভ সলভিং ও আইকিউ চ্যালেঞ্জ। ক্যাটাগরি বি-তে রয়েছে আইডিয়া সাবমিশন। এছাড়া থাকছে স্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সবার জন্য রুবিকস কিউভ সলভিংয়ের ওপর কর্মশালা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে ক্যাটাগরি বি-তে কুয়েটের বাইরের শিক্ষার্থীরাও কার্নিভাল এবং প্রতিযোগিতার ইভেন্টে অংশ নিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। আইডিয়া প্রতিযোগিতার প্রতিটি দলে কমপক্ষে একজন নারী সদস্যসহ তিনজন সদস্য থাকতে পারবেন। আইডিয়া পাঠাতে হবে [email protected] এ ই-মেইল ঠিকানায়। প্রতিটি আইডিয়ার সঙ্গে অবশ্যই শিরোনাম এবং ১৫০-২০০ শব্দের সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে। এছাড়া দলের নাম, সদস্যদের নাম, বিশ্ববিদ্যালয় ও বিভাগের নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে। আইডিয়াটি যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শুধু আইডিয়া সাবমিশনের বেলাতে আইডিয়া সিলেক্ট হওয়ার পর রেজিস্ট্রেশন করতে হবে। কার্নিভাল ও প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে-০১৬৮৯২৫৮০৩৫০, ০১৯১১-২৫১৬৩১, ০১৬৭৬-৫০৭৭৫৬ এসব মোবাইল নম্বরে। ১৬.০৬.২০১৫