ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:৪৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

আগুনে ভস্মীভূত ১০ বাড়ি, প্রাণ হারালেন ১০৫ বছরের বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাটরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুড়ে মারা গেছেন গুলজান বেওয়া নামে ১০৫ বছরের এক বৃদ্ধা।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর উপজেলার আগপুরুলিয়া গ্রামের বক্কার আলীর জমিয়ে রাখা খড় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা আখতার হামিদ খান।