আগুনে শাশুড়ির মৃত্যু, বাঁচাতে গিয়ে দগ্ধ পুত্রবধূ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
নীলফামারীর কিশোরীগঞ্জে ঘরে অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪৫)। তাকে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলমতি ওই গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। ফুলমতি প্যারালাইজড হওয়ায় সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন। অগ্নিকাণ্ডের সময় তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূ অঞ্জনা দগ্ধ হন। খবর পেয়ে কিশোরীগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায়। তিনি আরও জানান, ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় কোনো পুরুষ ছিল না।
জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় জলঢাকা ও কিশোরীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে লাশ বের করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলেও জানান তিনি।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



