আজ ও কাল সেন্টমার্টিনে পর্যটক যাওয়া নিষেধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে টেকনাফের সর্বশেষ দুইটি ইউপি এবং একটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সে কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ফলে এ সময়ে দেশি-বিদেশি কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যেতে পারবেন না।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, নির্বাচন ঘিরে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে
আজ শনিবার (২৫ ডিসেম্বর) ও রোববার (২৬ ডিসেম্বর) পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।
২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদে ভোট হবে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে প্রথম ধাপে স্থগিত থাকা সেন্টমার্টিনেও একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার আওতাধীন এই নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো ইউপি নির্বাচন বাকি থাকবে না।
এর আগে এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে একটি জাহাজ চলাচল করতে পারে।
কেয়ারি সিন্দবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহা আলম বলেন, বন্ধের বিষয়টি পূর্ব থেকে ঘোষণা করলে ভালো হতে। আমরা ওই দিনগুলোরে টিকিট বুকিং করা রয়েছে। প্রশাসন চাইলে দুই দিনের একদিন অর্থাৎ ২৫ তারিখ জাহাজ চলাচলের অনুমতি দিতে পারে। একটি দিন বন্ধ থাকলে জাহাজ ব্যবাসায়ীদের লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হতে হয়।
টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



