আজ থেকে মুক্তিযোদ্ধা ভাতা মোবাইলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
আজ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য বরাদ্দ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ই- পেমেন্টের এ কার্যক্রম উদ্বোধন করবেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মূল অনুষ্ঠান হবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে।
প্রধানমন্ত্রী এই কার্যক্রম উদ্বোধনের পর দুই লাখেরও বেশি ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার মধ্যে এক লাখ ৬৮ হাজার বীর মুক্তিযোদ্ধা গত জানুয়ারি মাসের ভাতা মোবাইলের মাধ্যমে পাবেন। অন্যরা প্রচলিত পদ্ধতিতে ভাতা পেলেও তাদের ব্যাংক হিসাবসহ অন্যান্য তথ্যাদিও এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) আওতায় মন্ত্রণালয়ের ডাটাবেজে অন্তর্ভুক্তির কার্যক্রম চলছে। শিগগিরই গেজেটভুক্ত সব বীর মুক্তিযোদ্ধার ভাতাই মোবাইলের মাধ্যমে প্রদান করা হবে।
উল্লেখ্য, মোট ভাতাভোগী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ পাঁচ হাজার ২০৬ জন। তাদের মধ্যে এক লাখ ৯২ হাজার ৫৩২ জন মাসিক ভাতা ১২ হাজার টাকা করে পেয়ে থাকেন। এ ছাড়া শহীদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত ১২ হাজার ৬৭৪ জন বীর মুক্তিযোদ্ধা শ্রেণিভেদে ১৫ হাজার থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত ভাতা পাচ্ছেন। ভাতার পাশাপাশি তারা পাঁচটি উৎসব ভাতা এবং চিকিৎসাসহ সন্তানদের জন্য নির্ধারিত অন্যান্য আর্থিক সুবিধা পেয়ে থাকেন।
-জেডসি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা











