আজ মধ্যরাত থেকে পুরো ভারতে লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৬ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
আজ মধ্যরাত থেকে পুরো ভারতে লকডাউন
করোনাভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আরও সংক্রমণ ও মৃত্যুর হার ঠেকাতে সারা দেশ আগামী তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। ওই সময়ে দেশের কোনো নাগরিককে বাড়ির বাইরে পা না রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মধ্যরাত থেকে দেশজুড়ে লকডাউন, এটা ভারতবাসীকে রক্ষা করার জন্য।’
করোনার থেকে বাঁচার আর কোনো উপায় নেই- জানিয়ে মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে সাধারণ নাগরিক তখনই বাঁচতে পারবেন, যখন আমরা ঘরের ভেতরে থাকব। ভাইরাসের সংক্রমণ আটকাতে হবে। ভাঙতে হবে সংক্রমণের শৃঙ্খল। ভারত এমন ধাপে রয়েছে, যেখানে আমাদের পদক্ষেপ ঠিক করে দেবে, কতটা ক্ষতি এড়াতে পারি আমরা। প্রতিটি পদে ধৈর্য ধরতে হবে। লকডাউনে ঘর থেকে না বেরানোর সংকল্প নিন। প্রাণ থাকলে দুনিয়া থাকবে।’
তিনি বলেন, ‘চীন, রাশিয়া, ফ্রান্স, ইটালিসহ এই দেশগুলির স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উন্নত। তা সত্ত্বেও করোনার মোকাবিলা করতে পারেনি তারা। এই পরিস্থিতিতে উপায় কি? একটাই উপায়, যারা করোনা পরিস্থিতি সামাল দিতে পেরেছেন তাদের থেকে শিক্ষা নেওয়া। ওই সব দেশে সরকারের কথা শুনে বাড়ির বাইরে বেরোননি সাধারণ মানুষ। আমাদেরও তা মেনে চলতে হবে।’
উল্লেখ্য, ভারতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৯ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন। এদিন মহারাষ্ট্রে মারা গেছেন আরও একজন। এই নিয়ে ভারতে করোনাভাইরাসে প্রাণ গেছে ১০ জনের।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











