ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৪:৪৪:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

আজ রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

আজ রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর কিছু এলাকায় গ্যাস থাকবে না

ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য বেশ কিছু এলাকায় আজ রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, রোববার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহীদ তাজউদ্দীন এভিনিউয়ের উভয় পাশের এলাকা, বনানী সমগ্র এলাকা, মহাখালী ডিওএইচএস, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, পূর্ব নাখালপাড়া সংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।