ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৩:৩৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

আজ সন্ধ্যায় মিথিলা-সৃজিতের বিয়ে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

অবশেষে বিয়ে করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী।  আজ শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ে হবে বলে জানা গেছে। দুজনের পরিবারের সদস্যসহ ঘনিষ্ট বন্ধুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুক্রবার সন্ধ্যায় বিয়ের রেজিস্ট্রি করছেন অভিনেত্রী মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জী। দক্ষিণ কলকাতার এক ফ্ল্যাটে এই রেজিস্ট্রি। রেজিস্ট্রির পর পরিবারের সমস্যসহ খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে একটা ছোট পার্টির আয়োজন করা হয়েছে স্থানীয় হোটেলে।

জানা গেছে, গত মঙ্গলবার মেয়েকে নিয়ে কলকাতায় গেছেন মিথিলা। এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরাও।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছিল, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করছেন মিথিলা-সৃজিত।

এরপর সদ্য সমাপ্ত বাংলাদেশের ফোক ফেস্টে একসঙ্গে দেখা মিলেছিল সৃজিত-মিথিলাকে। সে সময়ই গুঞ্জন ছিল, বিয়ের প্রস্তাব নিয়ে ঢাকাই এসেছেন সৃজিত।

যদিও বিয়ের প্রস্তাব নিয়ে বাংলাদেশে আসার বিষয়টি অস্বীকার করেছিলেন সৃজিত। তিনি বলেন, মিথিলার পরিবারের সঙ্গে আমার বহুদিন ধরেই চেনাজানা। তাদের সঙ্গে দেখা করতেই আসা।