আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ১০ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে ৫ম দিনের মতো বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বেরন এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শ্রমিকসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।
পুলিশ জানায়, সকালে বেরন এলাকার শারমিন গ্রুপের এএম ডিজাইন কারখানার শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়কে বেরিয়ে আসেন। এ সময় শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়।
পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে শ্রমিক ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। পরে বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের উপস্থিতিতে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়াসহ বেশ কিছু এলাকার প্রায় ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে সাভারের হেমায়েতপুর, কর্নপাড়া ও সাভার থানাস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন গার্মেন্টসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিজিবি তাদের গাড়ি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিচ্ছে। শ্রমিক আন্দোলনের মুখে সাভার ও আশুলিয়ার পোশাক কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এদিকে, মালিকপক্ষের আশ্বাসে কালশী, শেওড়াপাড়া এলাকার সড়ক ছাড়লেন গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশের সহায়তায় শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের প্রতিনিধিদের কথা হওয়ার পর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
এর আগে আজ সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী, শেওড়াপাড়া এলাকার রাস্তায় অবস্থান নেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই কালশী, শেওড়াপাড়ার মূল সড়কে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিদিনের মতো শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মালিকপক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সরে যান।
জানা যায়, শ্রমিকরা ঘোষণা দিয়েছেন- আগামী শনিবার (১২ জানুয়ারি) থেকে তারা কাজে যোগদান করবেন।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাস দিয়েছেন- নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। অবরোধ তুলে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











