ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১০:৪০:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আট ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ৯ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আট ঘণ্টা বন্ধ থাকার পর কুমিল্লায় ঢাকা-চট্টগ্রামসহ তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ মে) দুপুর ১২টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে একই দিন ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের ৩ টি বগি লাইনচ্যুত হয়।

জানা গেছে, আজ সোমবার সকালে ট্রেন দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে ছিল।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, আজ সোমবার সকাল সাড়ে ৯টায় লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে টানা আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এতে দুপুর ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।