আত্মহত্যার চেষ্টা, শাকিবের সঙ্গে নৈশভোজ করবেন সেই গৃহবধূ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৪ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
তারকাদের অভিনয় দেখে মুগ্ধ হন ভক্তরা। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ পেলে সেটা ভক্তের জন্য হাতে চাঁদ পাওয়ার মতো! কোনো কারণে সেই সুযোগ মিস হলে কষ্টের শেষ থাকে না। তেমনই কষ্টের ঘটনা ঘটেছে জামালপুরের এক গৃহবধূর জীবনে। তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
ঘটনাটি জানতে পেরে চিত্রনায়ক শাকিব খান তাকে নৈশভোজের নিমন্ত্রণ করেছেন।
গত ২৮ সেপ্টেম্বর থেকে শাকিব খান জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি সীমানার জামথল ঘাটে অবস্থান করছেন। সেখানে সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ সিনেমার শুটিং করছেন তিনি। সোমবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিবের শুটিং দেখতে যাওয়ার বায়না ধরেন। কিন্তু স্বামী অসুস্থ থাকায় সেদিন নিয়ে যেতে না পারায় উভয়ের মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পর গৃহবধূ সুমাইয়া ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তার স্বামী দরজা ভেঙে তাকে উদ্ধার করেন।
এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নজরে আসে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরুর। তিনি বলেন, ‘আমরা বিষয়টি জানতাম না। জানতে পেরে পুরো টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছি। আমরা ওই পরিবারকে নৈশভোজের নিমন্ত্রণ করেছি। সেখানে শাকিব খান ও পূজা চেরি উভয়েই উপস্থিত থাকবেন।’
এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










