আদা-কফির এত গুণ!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ২৮ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
আদার অসংখ্য স্বাস্থ্য উপকারিতা ব্যাপকভাবে পরিচিত। এ কারণে শীত পড়লে অনেকেই আদা-চা খেতে ভালোবাসেন। তবে শুধু আদা-চা নয়, আদা-কফিও পান করে দেখতে পারেন। এই কফির বেশ স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, স্ট্রেস দূর করতে দারুণ কাজ করে আদা-কফি। সর্দি, কাশি, গলাব্যথা, মাথাব্যাথার সমস্যা থাকলেও পান করতে পারেন আদা- কফি। নিশ্চিত স্বস্তি মিলবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শরীর গরম রাখতে এবং ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে সহায়তা করতে পারে আদা-কফি। অনেক সময় খাওয়ার কারণে পেটে অস্বস্তি বা খারাপ লাগতে পারে। এমন পরিস্থিতিতে এক কাপ গরম আদা-কফি খেয়ে নিন। সঙ্গে সঙ্গে উপকার পাবেন। খাবার দ্রুত হজমেও সাহায্য হবে। এই কফি মানসিক চাপ ও অস্থিরতাও কমিয়ে দিতে পারে। এছাড়াও আরও নানা উপকারিতা রয়েছে আদা-কফির।
বাসায় খুব সহজেই নানাভাবে তৈরি করতে পারেন আদা-কফি।
* একটি পাত্রে পানি নিয়ে তাতে ছোট ছোট করে কাটা কয়েক টুকরো আদা দিন। ভালো করে ফুটতে দিন। এরপর এর মধ্য়ে প্রয়োজনমতো কফি মিশিয়ে দিন। কিছুক্ষণ ফোটাতে থাকুন। কাপের মধ্যে এক চামচ মধু দিন। আদা দেওয়া কফি, মধু দেওয়া কাপে ঢেলে দিন। প্রয়োজনে একটু লেবুর রসও দিতে পারেন।
* এক টুকরো আদাকে ভালো করে থেঁতলে নিন। এরপর এই আদা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এরপর প্রয়োজনমতো কফি ঢেলে দিন। গরম কফিতে এক চামচ মধু দিয়ে পান করুন। আদা কফিতে চিনির বদলে মধু ব্যবহার করলে খেতেও ভালো লাগবে, উপকারও পাবেন।
* একটি পাত্রে ৪ কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে গেলে এতে ৩ টেবিল চামচ গুড় দিন এবং গুড় গলে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর এর সঙ্গে ১ টেবিল চামচ আদা গুঁড়া, ১ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ কফি পাউডার, ১ টেবিল চামচ গোল মরিচের গুঁড়া দিয়ে প্রায় ৫ মিনিট ফুটাতে থাকুন। এরপর কয়েকটি তুলসী পাতা যোগ করে আরও ২ মিনিট ফুটতে দিন। এবার এতে ৪টি এলাচ ও সামান্য লবণ মিশিয়ে চুলা বন্ধ করে দিন। ধীরে-সুস্থে পরিবারের সঙ্গে পান করুন।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







